২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে পারছেন না হোন্ডা, নাকামুরা

উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় মাঠে নামতে পারছেন না জাপানের আক্রমণভাগের খেলোয়াড় কেইসুকে হোন্ডা ও কেঙ্গো নাকামুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় মাঠে নামতে পারছেন না জাপানের আক্রমণভাগের খেলোয়াড় কেইসুকে হোন্ডা ও কেঙ্গো নাকামুরা। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার জানায়, রোববার স্পার্তাকের বিপক্ষে রাশিয়ার লিগে সিএসকেএ মস্কোর হয়ে খেলার সময ডান হাঁটুতে চোট পান হোন্ডা। জে-লিগের কাওয়াসাকি ফ্রন্টালের খেলোয়াড় নাকামুরার পায়ের আঙ্গুল ভেঙ্গে গেছে বলে অ্যাসোসিয়েশন জানায়। দলের মূল দুই খেলোয়াড় আহত হওয়ায় বিপাকে পড়েছেন কোচ আলবার্টো জাকেরোনি। জাপানের কোচ হিসেবে তিনি ১২টি খেলায় অপরাজিত রয়েছেন। এই সংখ্যা ১৩-তে নিয়ে যেতে চান তিনি। উত্তর কোরিয়ার সঙ্গে জাপান খেলবে শুক্রবার সাইতামায়। আর উজবেকিস্তানের সঙ্গে খেলবে তাসখন্দে মঙ্গলবার। হোন্ডা ও নাকামুরার বদলি হিসেবে কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০৩ ঘ