ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছুরি-কাঁচির নিচে যাচ্ছেন স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় ও বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুয়ল। বুধবার তার বাঁ-হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বার্সার ওয়েবসাইটে এ কথা জানিয়ে করে বলা হয়, অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা সংবাদ সম্মেলনে পুয়লের অবস্থার কথা জানাবেন।
ওয়েবসাইটে বলা হয়, ১ জুন ক্লিনিকা কুইরন'-এ কালোর্স পুয়লের বাঁ-হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করা হবে। এরপর ন্যু ক্যাম্পের রিচার্ড ম্যাচেনস সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে চিকিৎসক রিচার্ড প্র"না ও র্যামন কুগাট তার অবস্থা তুলে ধরবেন।
সদ্য সমাপ্ত মৌসুমের শেষ ভাগে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন পুয়ল। ২২ জানুয়ারি রেসিং সান্তান্দারের বিপক্ষে খেলার সময় বাঁ-হাঁটুতে চোট পান তিনি। মাঠে নামেন ১৫ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু পুরোপুরি সুস্থ বোধ না করায় পরে আর কোনো ম্যাচেই তাকে পুরো সময় খেলাননি কোচ পেপ গার্দিওলা।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শেষ তিন মিনিটের জন্য বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন পুয়ল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৩৬ ঘ,
bdnews24