২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব নেই: মেসি

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে দু'জনই নজর কাড়া খেলা খেলা উপহার দিচ্ছেন। স্পেনের লা লিগায় সমান ২৪টি করে গোল করেছেন তারা। মেসি আজ হ্যাট্রিক করলে পর দিনই হ্যাট্রিক করে তার জবাব দেন রোনালদো, মাঠে এমনই জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে তাদের মধ্যে। কিন্তু মাঠের এই লড়াই ব্যক্তিগত দ্বন্দ্বে পৌঁছেছে কিনা, তা নিয়ে প্রায় প্রতিদিনই খবর বের হচ্ছে প্রচার মাধ্যমে। তবে মেসির এই সরল স্বীকারোক্তি এই গরম আলোচনায় একেবারে জল ঢেলে দিয়েছে। বুধবার রাতে প্রীতি খেলায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পর্তুগাল। অথচ প্রচার মাধ্যম মেতেছিল মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে। তাই হয়তো ক্ষেপেছেন আর্জেন্টিনার ছোট ম্যারাডোনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "নিঃসন্দেহে এটি বার্সালোনা বনাম রিয়াল মাদ্রিদ কিংবা মেসি বনাম রোনালদোর খেলা ছিল না।" মাঠেও নিজেকে রোনালদোর প্রতিপক্ষ মনে করেন না মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, "মাঠে পরস্পরের সঙ্গে আমরা লড়াই করি না। এমনকি, কে ভালো খেলোয়াড় তা নিয়েও আমরা ভাবি না। আমারা নিজেদের উজাড় করে দেই দলের জন্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৪২৩ ঘ.