২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের ব্যাপারে ম্যান সিটির ‘না’

কার্লোস তেভেজকে ধারে দলে নেয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে একটি প্রস্তাব দিয়েছিলো এসি মিলান। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে ম্যান সিটি। হতাশার সঙ্গে এই তথ্য জানিয়েছেন মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে ধারে দলে নেয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে একটি প্রস্তাব দিয়েছিলো এসি মিলান। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে ম্যান সিটি। হতাশার সঙ্গে এই তথ্য জানিয়েছেন মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি। তিনি বলেন, “এই মুহূর্তে তেভেজের ব্যাপারে ম্যানচেস্টার সিটি আমাদের প্রস্তাবে রাজি নয়। তবে আমরা সিটির সঙ্গে আবারো দেখা করবো এবং ৩১ জানুয়ারির মধ্যে তাদের রাজি করানোর চেষ্টা করবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪০ঘ.