ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের তৃতীয় ম্যাচেও বিশাল ব্যবধানে জিতেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে সাবিনা খাতুন ও নুবাই চিং মারমার হ্যাটট্রিকে ১৩-০ গোলে তারা হারিয়েছে ওয়ারী ক্লাবকে।
এই জয়ে 'এ' গ্র"প চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে উঠেছে শেখ জামাল। বৃহষ্পতিবার শেষ চারের লড়াইয়ে তারা মুখোমুখি হবে 'বি' গ্র"প রানার্সআপ ফরাশগঞ্জের। আর বুধবার 'বি' গ্র"প চ্যাম্পিয়ন মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড প্রতিদ্বন্দ্বিতা করবে 'এ' গ্র"প রানার্সআপ দিপালী যুব সংঘের।
শেখ জামালের পক্ষে সাবিনা খাতুন চারটি গোল করেন। ম্যাচের ৩৮, ৫৫, ৭৮ ও ৭৯ মিনিটে তিনি এই গোল গুলো করেন। নুবাই চিং মারমাও সমান সঙ্খ্যক গোল করেন। খেলার ২০, ৩২, ৫৮ ও ৮৩ মিনিটে এই চারটি গোল করেন তিনি।
এছাড়া শারমিন আক্তার দু'টি এবং মিরনা, তাহমিনা পুতুল ও অম্র চিং মারমা একটি করে গোল করেন।
দিনের অপর ম্যাচে আসিয়া খাতুন ও জান্নাতুল ফেরদৌসের হ্যাটট্রিকে দিপালী যুব সংঘ ৯ -১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
আসিয়া খাতুন খেলার ২১, ২৮ ও ৩৪ মিনিটে তিন গোল করেন। আর জান্নতুল ফেরদৌস হ্যাটট্রিক করেন ৫৬, ৭৪ ও ৭৫ মিনিটে। জয়া চাকমা দু'টি গোল করেন ম্যাচের ১১ ও ৭৭ মিনিটে। ম্যাচের ২৯ মিনিটে কানিজ ফাতেমা একটি গোল করেন।
অরামবাগের পক্ষে ২৬ মিনিটে একমাত্র গোলটি করেন মুনমুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১০০ ঘ.
bdnews24