২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যানিশ ওপেন জিতলেন ওজনিয়াকি

ড্যানিশ ওপেনের শিরোপা জিতেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড্যানিশ ওপেনের শিরোপা জিতেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। ফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় ওজনিয়াকি রোববার ৬-২ ও ৭-৬ (৫) গেমে হারান চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভাকে। এনিয়ে এ বছর দু'টো প্রতিযোগিতার শিরোপা জিতলেন তিনি। এর আগে মে মাসে তিনি জেতেন পোন্তে ভেদ্রা বিচ প্রতিযোগিতার শিরোপা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৩ ঘ.