ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনিয়র ডিভিশন ফুটবল লিগে রোববারের খেলায় জিতেছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। তারা ১-০ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর যাত্রাবাড়ীকে জয়সূচক গোল এনে দেন শাহাদাত। খেলার ৬৮ মিনিটে গোলটি করেন তিনি।
সোমবার একই মাঠে উত্তর বারিধারা মুখোমুখি হবে মতিঝিল টিএন্ডটির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৫৫ ঘ.
bdnews24