২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা চারের লড়াইয়ে ফিরে এসেছে ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে সেরা চারের লড়াইয়ে ফিরে এসেছে ম্যানচেস্টার সিটি। অপর ম্যাচগুলোর মধ্যে ফুলহ্যাম ৩-০ ব্যবধানে বার্নলেকে পরাজিত করে। তবে পোর্টসমাউথ ও সান্দারল্যান্ড এবং উইগান ও স্টোক সিটির মধ্যকার ম্যাচ দুটি ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 06:43 PM

লন্ডন, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে সেরা চারের লড়াইয়ে ফিরে এসেছে ম্যানচেস্টার সিটি। অপর ম্যাচগুলোর মধ্যে ফুলহ্যাম ৩-০ ব্যবধানে বার্নলেকে পরাজিত করে। তবে পোর্টসমাউথ ও সান্দারল্যান্ড এবং উইগান ও স্টোক সিটির মধ্যকার ম্যাচ দুটি ড্র হয়। প্রিমিয়ার লিগে আগের ম্যাচ দুটিতে হেরে যাওয়া রবার্তো মানচিনির দলের জন্য স্বস্তিদায়ক জয় নিশ্চিত করেন স্ট্রাইকার কার্লোস তেভেজ ও ইমানুয়েল আদেবায়োর। নিজেদের মাঠে প্রথমার্ধের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন তেভেজ। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইমানুয়েল আদেবায়োর। এদিকে ড্যানি মারফি, ডেভিড এলম ও ববি জামোরার গোলে বার্নলেকে তাদের মাটিতে পরাজিত করে ফুলহ্যাম এফ সি। এ জয়ে ২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে লিগে ৯ম স্থানে রয়েছে ফুলহ্যাম। অপর ম্যাচদুটিতে পোর্টসমাউথ ১-১ গোলে সান্দারল্যান্ডের সঙ্গে এবং একই ব্যবধানে উইগান অ্যাথলেটিক ড্র করে স্টোক সিটির বিপক্ষে। বোল্টনের বিপক্ষে এ জয়ে ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে থাকা লিভারপুলকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে মানচিনির দল। ম্যান সিটির চেয়ে এক ম্যাচ বেশী খেলা লিভারপুলের সংগ্রহও ৪৪ পয়েন্ট। ২৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে অবস্থান করছে চেলসি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস