ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে মঙ্গলবার ৩-০ গোলে হারিয়েছে ওয়ের্ডার ব্রেমেন।
দিনের অন্যান্য খেলায় বার্সেলোনা ২-০ গোলে জিতেছে রাশিয়ার দল রুবিন কাজানের বিপক্ষে। এফসি কোপেনহেগেন ৩-১ গোলে জিতেছে প্যানাথিনাইকোসের বিপক্ষে। শালকে জিতেছে বেনফিকার বিপক্ষে ২-১ গোলে।
এছাড়া ১-১ গোলে ড্র হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও ভালেন্সিয়ার খেলা। টটেনহাম হটস্পার ও এফসি টোয়েন্টির খেলা ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ২-২ গোলে ড্র হয় অলম্পিক লিঁও ও হ্যাপোয়েল তেল আবিবের খেলাও।
নিজেদের মাঠে খেলার ৩৯ মিনিটে সেবাস্টিয়ান প্রডলের গোলে এগিয়ে যায় ব্রেমেন। মাথা দিয়ে বল জড়িয়ে দেন তিনি ইন্টার মিলানের জালে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার চার মিনিটে ব্যবধান বাড়ান মার্কো আরনতোভিচ। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে বদলি খেলোয়াড় ক্লডিও পিজারো ইন্টারের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় ইন্টারকে।
এই হারের ফলে 'এ' গ্র"পের শীর্ষ স্থানও হারায় ইন্টার। দলটির চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ স্থানে ওঠে টটেনহাম।
গ্র"প 'সি' এর খেলায় পাবলো হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া। এরপর তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার প্রথমার্ধে ওয়েন রুনির একটি জোরালো শর্ট বারে লেগে ফিরে আসে। ৬২ মিনিটে জি-সুং পার্কের শট ভালেন্সিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল চলে যায় অ্যান্ডারসনের পায়ে। সঙ্গে সঙ্গে বল জালে জড়িয়ে দেন তিনি।
এই খেলায় ড্র করলেও গ্র"পের শীর্ষ স্থান নিশ্চিত হয়ে যায় ম্যান ইউয়ের।
গ্র"প 'ডি'র খেলায় বার্সেলোনার কাছে হেরে রুবিন কাজান বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বার্সা অবশ্য আগে থেকেই উঠে আছে গ্র"পের শীর্ষে।
খেলার প্রথমার্ধে বার্সা ও কাজান, কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে বার্সেলোনার পক্ষে গোল দু'টি করেন অ্যান্ড্রু ফনটাস ও ভিক্টর ভ্যাজকুইজ। এই খেলায় সেরা একাদশের সাত খেলোয়াড়কে বার্সা মাঠে নামায়নি।
দ্বিতীয় স্থান নিশ্চিত করায় এই গ্র"প থেকে লিগের পরের পর্বে উঠেছে কোপেনহেগেন। এই প্রথম নক-আউট পর্বে উঠলো ডেনমার্কের কোনো দল।
বেনফিকাকে হারিয়ে গ্র"প 'বি'র শীর্ষে উঠেছে শালকে। আর গ্র"পের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক লিঁও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৭ ঘ.
bdnews24