২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের গোলে এসি মিলানের জয়

ইতালির সেরি 'আ' তে এসি মিলানকে ফের জেতালেন সুইডিশ স্ট্রাইকার জালাতান ইব্রাহিমোভিচ। শনিবার এই তারকার একমাত্র গোলেই মিলান হারায় ফিওরেন্টিনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি 'আ' তে এসি মিলানকে ফের জেতালেন সুইডিশ স্ট্রাইকার জালাতান ইব্রাহিমোভিচ। শনিবার এই তারকার একমাত্র গোলেই মিলান হারায় ফিওরেন্টিনাকে। এই জয়ে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান মজবুত করলো তারা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাৎসিও। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকেও ইব্রাহিমোভিচের একমাত্র গোলে হারিয়েছিল মিলান। শনিবার বিরতির ঠিক আগে দুর্দান্ত গোলটি করেন ইব্রাহিমোভিচ। বল নিয়ে জাগলিং করে চোখজুড়ানো বাইসাইকেল শটে গোল করেন তিনি। এতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান। ম্যাচ শেষে মিলান কোচ আলেগ্রে বলেন তার দল ক্রমশই উন্নতি করছে। আর এতে তিনি বেশ খুশি। দিনের আরেক খেলায় এএস রোমা ২-০ গোলে হারায় উদিনেসকে। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রোমা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯০৪ ঘ.