২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মারে ও সেরেনা

পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন বতর্মান চ্যাম্পিয়ন যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস। মেয়েদের অপর সেমিফাইনালে জিতেছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 06:21 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

মেলবোর্ন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন বতর্মান চ্যাম্পিয়ন যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস। মেয়েদের অপর সেমিফাইনালে জিতেছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন। পুরুষ বিভাগে শিরোপার পথে আরো একধাপ এগিয়েছেন বৃটেনের অ্যান্ডি মারে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে হারিয়ে ফাইনালে উন্নীত হন মারে। মার্কিন কন্যা সেরেনা বৃহস্পতিবার সেফিফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন চীনের লী না'র। কোয়ার্টারে ভেনাসকে হারিয়ে সেমিতে ওঠা লী না' কে ৭-৬, ৭-৬ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উন্নীত হন সেরেনা। ফাইনালে সেরেনা বেলজিয়ামের জাস্টিন হেনিনের মুখোমুখি হবেন । হেনিন অপর সেমিফাইনালে ৬-১, ৬-০ ব্যবধানে চীনের জি ঝেংকে পরাজিত করেন। এদিকে বৃটেনের দীর্ঘ ৭৪ বছরে কোনো গ্রান্ড স্লাম না জেতার আক্ষেপ ঘুচানো থেকে মাত্র একধাপ দূরে রয়েছেন পুরুষ বিভাগে পঞ্চম বাছাই তারকা অ্যান্ডি মারে। ১৪তম বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচের সঙ্গে চার সেটের লড়াইয়ে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন মারে। শুক্রবার অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন সুইজারল্যান্ডের নাদাল ও ফ্রান্সের জো উইলফ্রেড সঙ্গা। তাদের মধ্যে বিজয়ীর সঙ্গে ফাইনালে লড়বেন মারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ০০২৬ঘ.