২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের খেলার বর্ষসেরা পুরস্কার মে মাসে

এই পুরস্কারটি একটু অন্যরকম। কারণ বাংলাদেশের খেলা ডটকম-এর বর্ষসেরা ক্রীড়াবিদকে কোনো জুরিবোর্ড বেছে নেয় না। এখানে বছরের সেরা ক্রীড়াবিদ কে, তা নির্ধারণ করে ক্রীড়া সাংবাদিকদের ভোট। সেই ভোটের মাধ্যমে ২০০৮ সালের সেরা খেলোয়াড়ের হাতে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে তুলে দেওয়া হবে পুরস্কার। বৃহষ্পতিবার দুপুরে স্থানীয় এক রেস্তোরায় ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই ঘোষণা দেন দেশের প্রথম ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই পুরস্কারটি একটু অন্যরকম। কারণ বাংলাদেশের খেলা ডটকম-এর বর্ষসেরা ক্রীড়াবিদকে কোনো জুরিবোর্ড বেছে নেয় না। এখানে বছরের সেরা ক্রীড়াবিদ কে, তা নির্ধারণ করে ক্রীড়া সাংবাদিকদের ভোট। সেই ভোটের মাধ্যমে ২০০৮ সালের সেরা খেলোয়াড়ের হাতে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে তুলে দেওয়া হবে পুরস্কার। বৃহষ্পতিবার দুপুরে স্থানীয় এক রেস্তোরায় ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই ঘোষণা দেন দেশের প্রথম ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন। মতবিনিময় সভায় ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং একজনকে বিশেষ সন্মাননা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের খেলা ডটকম-এর ব্যবস্থাপনা পরিচালক রানা হাসান, সম্পাদক এম এস সাহাব এবং প্রধান নির্বাহী পরাগ আরমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.