২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুলের কাঁধে চেপে ফাইনালে ঢাকা মোহামেডান

টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়ে ঢাকা মোহামেডানকে সুপার কাপের ফাইনালে তুলে নিলেন আমিনুল হক। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-০ গোলে এগিয়ে থেকেও চট্টগ্রাম মোহামেডানকে শেষপর্যন্ত হার মানতে হয়েছে ঢাকা মোহামেডানের গোলরক্ষকের অসাধারণ কীর্তির কাছে। মঙ্গলবার ফিরতি সেমিফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে চট্টগ্রামের দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়ে ঢাকা মোহামেডানকে সুপার কাপের ফাইনালে তুলে নিলেন আমিনুল হক। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-০ গোলে এগিয়ে থেকেও চট্টগ্রাম মোহামেডানকে শেষপর্যন্ত হার মানতে হয়েছে ঢাকা মোহামেডানের গোলরক্ষকের অসাধারণ কীর্তির কাছে। মঙ্গলবার ফিরতি সেমিফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে চট্টগ্রামের দলটি। প্রথম সেমিফাইনালে ১-০ গোলে জয়ী ঢাকা মোহামেডান এ ম্যাচে ড্র করলেই ফাইনালে উঠে। সেদিকে ধাবমান ম্যাচটির হঠাৎ গতিমুখ পাল্টে যায় চট্টগ্রাম মোহামেডানের এক গোলে। ৮০ মিনিটে আকবার হোসেন রিদনের ওই গোলে চরম শংকার মুখে পড়ে যায় ঢাকার পরাশক্তিটির ফাইনাল-ভাগ্য। কারণ নির্ধারিত সময়ের ফল বহাল থাকে অতিরিক্ত সময়েও। তাই ফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ চূড়ান্ত করতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং এই জুয়ায় ভাগ্যকে সঙ্গী করে আমিনুল নিজের সেরাটা উপহার দিয়ে শংকিত সাদা-কালো শিবিরে উৎসবের আমেজ ফিরিয়েছেন। অবিশ্বাস্যভাবে চট্টগ্রাম মোহামেডানের প্রথম তিনটি শটই তিনি ঠেকিয়েছেন ডাইভ দিয়ে। শট তিনটি কামারা সাইফুল্লাহ, নাসির ও পাভেলের। অন্যদিকে ঢাকা মোহামেডানের শুরুটাও হয়েছিল নাইজেরিয়ান গুডউইনের বাইরে মারা দিয়ে। ঠিক পরের শটে ড্যামি ইমানুয়েলকে চট্টগ্রাম মোহামেডানের গোলরক্ষক মামুন খান ঠেকিয়ে দিলে চরমে ওঠে উত্তেজনা। কিন্তু পরে মারুফ, শরীফ ও হাজেম খালেদের শট তিনটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছালে আমিনুলের কৃতিত্বই স্থায়ী হয়ে যায়। প্রতিপক্ষের রাফায়েল ও প্রদীপ বড়