২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মোহামেডানের বড় জয়

সিটিসেল বি. লিগে বড় জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বি. লিগে বড় জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জকে। বিজয়ী দলের পক্ষে গোলগুলো করেছেন আকবর হোসেন রিদন, রাফায়েল স্যাঙ্গো, নূর হোসেন দৌলত, ইমতিয়াজ হোসেন ও পেলে দো। বিজিত রহমতগঞ্জের গোল দুটো ইদ্রিস কাস্রিয়ে ও জাকির হোসেনের। এবারের বি. লিগে চট্টগ্রাম মোহামেডানের এটা পঞ্চম জয়। যে জয়ের ফলে ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ২০ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জের পয়েন্ট ১৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৫ঘ.