লন্ডন, ২৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অলিম্পিকের মশাল নিভতে না নিভতেই শুরু হয়ে গেছে নতুন এক লড়াই। সোমবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের শুরুর দিনে এই ক্লান্তি খানিকটা অনুভব করেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল আর এলেনা দেমেন্তিয়েভা। তবে ঘাম ঝরিয়েও শেষ পর্যন্ত জিতেছেন তারা দুজনই।
জিতেছেন বাছাই তালিকার অন্যরাও, ব্যতিক্রম কেবল মেয়েদের বিভাগের দশম বাছাই রাশিয়ার আনা চাকভেতাজ। স্বদেশী একাতেরিনা মাকারোভার কাছে হেরে প্রথম দিনেই বিদায় নিয়েছেন তিনি।
দারুণ একটা বছর কাটাতে থাকা নাদাল মুখোমুখি হয়েছিলেন অবাছাই খেলোয়াড় বিয়র্ন ফ্যাউর। ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডনের পর অলিম্পিকেও শিরোপাজয়ীর মতো মনে হয়নি এই স্প্যানিশ তরুণকে, কিন্তু শেষ পর্যন্ত পাঁচ সেটের লড়াইয়ে ৭-৬ (৭/৪), ৫-৭, ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে জিতেছেন তিনিই।
মেয়েদের বিভাগের অলিম্পিক চ্যাম্পিয়ন দেমেন্তিয়েভা অবশ্য শীর্ষ বাছাই নন, পঞ্চম বাছাই। আর অবাছাই অ্যাকগুল অ্যামানমুরাদোভার বিপক্ষে সরাসরি ৬-৪, ৭-৫ গেমেই জিতেছেন তিনি, কিন্তু চারটি ডাবল ফল্ট আর পুরো ম্যাচে মাত্র তিনটি 'এইস'
bdnews24