২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানে ফিরে গেলেন শেভচেঙ্কো

শেষ পর্যন্ত আবার পুরনো ঠিকানাতেই ফিরে গেলেন আন্দ্রেই শেভচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে ইউক্রেনের এই স্ট্রাইকার আবার যোগ দিয়েছেন ইতালিয়ান সিরি-আ'র দল এসি মিলানে। সোমবার মেডিকেল চেক আপের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 05:05 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

লন্ডন, ২৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শেষ পর্যন্ত আবার পুরনো ঠিকানাতেই ফিরে গেলেন আন্দ্রেই শেভচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে ইউক্রেনের এই স্ট্রাইকার আবার যোগ দিয়েছেন ইতালিয়ান সিরি-আ'র দল এসি মিলানে। সোমবার মেডিকেল চেক আপের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন তিনি। দু মৌসুম আগে এই এসি মিলান থেকেই স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছিলেন শেভচেঙ্কো। কিন্তু তিন কোটি পাউন্ডে তাকে কিনে খুব একটা লাভ হয়নি ব্লুজদের, দু মৌসুমের ৪৭টি ম্যাচে মাত্র নয়টি গোল করতে পেরেছেন 'দ্য গোল মেশিন'। অথচ এসি মিলানে তিনি আক্ষরিক অর্থেই ছিলেন 'গোল মেশিন'