২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সঙ্গে জিততেই হবে, নইলে বিদায়

প্রথম দুটো ম্যাচ ড্রয়ের পর এখন কঠিন হিসেবের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। রোববার গ্র"পের শেষ ম্যাচে কলম্বোতে শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশ সেমিফাইনালে। কিন্তু হারলে, এমনকি ড্র করলেও দেশে ফেরার বিমান ধরতে হবে। মানে রাত ৮ টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটা হয়ে গেছে বাংলাদেশের জন্য "কোয়ার্টার ফাইনাল"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- প্রথম দুটো ম্যাচ ড্রয়ের পর এখন কঠিন হিসেবের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। রোববার গ্র"পের শেষ ম্যাচে কলম্বোতে শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশ সেমিফাইনালে। কিন্তু হারলে, এমনকি ড্র করলেও দেশে ফেরার বিমান ধরতে হবে। মানে রাত ৮ টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটা হয়ে গেছে বাংলাদেশের জন্য "কোয়ার্টার ফাইনাল"। সাফ ফুটবলে কোয়ার্টার ফাইনালের কোনো সুযোগ নেই। কিন্তু সেমিফাইনালে উঠতে প্রতিপক্ষ শ্রীলঙ্কার সামনে যখন ন্যূনতম ড্রয়ের রাস্তাও খোলা আছে সেখানে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। আগের দুটো ম্যাচে ভুটান ও আফগানিস্তারের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট নিয়ে তারা গ্র"পের শেষ ম্যাচটিকে কঠিন করে "কোয়ার্টার ফাইনালে" পরিণত করেছে। সেই তুলনায় আগের দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ভাল অবস্থানে, আর ১ পয়েন্ট হলেই সেমিফাইনালে উঠে যাবে স্বাগতিকরা। একই দিনে গ্র"পের অন্য ম্যাচে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান লড়বে দুর্বল ভুটানের সঙ্গে। ভুটান কোনো অঘটন ঘটিয়ে দিলে আবার হিসেব-নিকেশ পাল্টে যাবে। সদূর কলম্বো থেকে এই ম্যাচের উত্তাপ এসে লেগেছে বাফুফেতেও। তাই শনিবার রাতে কলম্বোর পথে রওনা হচ্ছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায়। অন্তর্কলহ প্রশমিত করে দলকে চাঙ্গা করার উদ্দেশ্য নিয়েই তিনি যাচ্ছেন। সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সৌভাগ্য। যেভাবে নিয়ে গিয়েছিলেন ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে। বলা হয়, তিনি মাঝপথে না গেলে নাকি বহুধা বিভক্ত সাফ গেমস ফুটবলের দলকে এক করা যেতো না এবং সোনা জেতাও হতো না বাংলাদেশের। ২০০৩ সালে দেশের মাঠে তৃতীয় সাফ ফুটবল জয়েও তিনি ছিলেন নেপথ্য কারিগর। এই সুখস্মৃতিগুলোই সৌভাগ্যের প্রতীক বানিয়ে দিয়েছে বাফুুফে সহ-সভাপতি বাদল রায়কে। পরিসংখ্যানও কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে। এ পর্যন্ত দু-দলের মধ্যে লড়াই হয়েছে নয় বার, যেখানে আটটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তার মধ্যে '৯৫ মাদ্রাজ সাফ গেমসের সেমিফাইনালে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জেতে বাংলাদেশ। একমাত্র হার হচ্ছে ২০০০ সালে মে মাসে মালদ্বীপের চারজাতি টুর্নামেন্টে। ঘটনাচক্রে ০-১ গোলের সেই হারা ম্যাচটিই হয়ে গেছে দুদলের সর্বশেষ লড়াই। গত ৭ বছরে বাংলাদেশ সিনিয়র দল কোনো ম্যাচ খেলেনি শ্রীলঙ্কার সঙ্গে। আর এই সময়ে শ্রীলঙ্কান ফুটবল অনেকটা এগিয়েছে বলেই ধারনা করা হয়। তার প্রমাণ হচ্ছে, এই বছর পাকিস্তানকে ৭-১ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। যে কারণে শ্রীলঙ্কা বাদে ভুটান ও আফগানিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই বাংলাদেশ কলম্বো রওনা হয়েছিল। কিন্তু সময় আজ তাদের এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে এড়ানোর কোনো সুযোগ নেই। তবে সুখের কথা হচ্ছে, দুঃসময় কেটে যাচ্ছে বলেই মনে করছেন বাফুফে কর্তারা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয়ার্ধ থেকেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। তাই ২১ মিনিটের মধ্যে দুগোল খেয়েও শেষপর্যন্ত ড্র করে তারা মাঠ ছেড়েছে। কিন্তু দল যখন ছন্দে ফিরছে তখনই হানা দিয়েছে ইনজুরি। হ্যমস্ট্রিং ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে গত দুই ম্যাচেই ভালো খেলা মিডফিল্ডার জয়ের মাঠে নামা। দুটো হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে দর্শক হয়েই নিজেদের "কোয়ার্টার ফাইনাল" ম্যাচটি দেখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.