ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আন্তর্জাতিক বিচ ভলিবলের পুরুষ বিভাগে ভারত ও মহিলা বিভাগে ইন্দোনেশিয়া চ্যাম্পিয়ন হয়েছে।
কক্সবাজার লাবনী পয়েন্টে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পুরুষ বিভাগের ফাইনালে শুক্রবার ভারত ২৫-২৩, ২১-১৯ পয়েন্টে নেপাল পুলিশকে হারিয়ে শিরোপা জিতেছে। সেরা খেলোয়াড় হয়েছেন নেপাল পুলিশ দলের এম বাহাদুর।
মহিলা বিভাগের ফাইনালে ইন্দোনেশিয়া ২১-১২ ও ২১-১৬ পয়েন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেরা খেলোয়াড় হয়েছেন ইন্দোনেশিয়ার সুশীল ওয়াতী।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ সভাপতি ইফতেখার আহমেদ টিপু। এসময় উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০২ঘ.
bdnews24