চূড়ান্ত পর্বে আর্সেনাল ও ভ্যালেন্সিয়া, আবারও বাদ পড়ল আয়াক্স
এটাকে ব্যক্তিগত রেকর্ড মানতেই পারে আর্সেনাল। টানা দশমবারের মতো চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। বুধবার স্পার্টা প্রাগকে ৩-০ গোলে হারিয়েছে গানার্সরা। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৫-০ গোলে। যোগ দিয়েছে স্বদেশী ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের সঙ্গে। ইভান হেলগুয়েরা ও ডেভিড ভিলার গোলে সুইডেনের এলফসবোর্গকে ২-১ গোরে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়াও। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল স্প্যানিশ ক্লাবটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Aug 2007, 08:34 AM
Updated :
26 Apr 2022, 02:42 PM
মিলান, ৩০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)