২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেল্টা লাইফ হ্যান্ডবলে স্কলাসটিকার প্রথম শিরোপা

১১তম ডেল্টা লাইফ মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে স্কলাসটিকা কলেজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে বুধবার অনুষ্ঠিত সুপার থ্রি'র শেষ ম্যাচে তারা ৩-১ গোলে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১১তম ডেল্টা লাইফ মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে স্কলাসটিকা কলেজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে বুধবার অনুষ্ঠিত সুপার থ্রি'র শেষ ম্যাচে তারা ৩-১ গোলে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে। সুপার থ্রি'র এই ম্যাচে হেরে গিয়ে তৃতীয় হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। রানার্স আপ হয়েছে হলিক্রস কলেজ। বুধবার শেষ ম্যাচের প্রথমার্ধে বিজয়ীরা ৩-০ গোলে এগিয়ে যায়। এই তিনটি গোলই করেছেন স্কলাসটিকার আনুশে। সুবাদে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় তিনি। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্সু্যূরেন্সের পরিচালক দেব প্রসাদ ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০২১ঘ.