ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এখনই নাঈমুদ্দিনকে না বলছে না বাফুফে। আবার জোরগলায় তারা হ্যাঁ-ও বলছে না। শুধু বলছে, "নাঈমুদ্দিন এখন ছুটিতে যাবেন।"
সৈয়দ নাঈমুদ্দিনের সঙ্গে বুধবার রাতে বৈঠক হয়েছে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুর। তাতেই নাঈমুদ্দিনের ভাগ্য চূড়ান্ত হওয়ার কথা ছিল। কয়েকদিন ধরে বাফুফে কর্তারা আকার-ইঙ্গিতে এই ভারতীয় কোচকে বিদায় জানানোর কথা বলে আসছিলেন, কিন্তু বুধবার রাতের সভা শেষে মালু বলেছেন অন্য কথা, "এখন যেহেতু জাতীয় দলের কোনো খেলা নেই তাই কোচকে ছুটি দিচ্ছি। কিছুদিন বিশ্রাম নিয়ে আসুক।"
এই ভারতীয় কোচের সঙ্গে চুক্তি ডিসেম্বর পর্যন্ত, তার আগে তাকে বিদায় করা মানে চুক্তিভঙ্গ। সেটা করলে যে ঝামেলায় পড়ে যাবে, সেটা বোঝে বাফুফে। তাহলে ডিসেম্বরের পর থেকে কী আবার নতুন চুক্তি ? সভাশেষে নাঈমুদ্দিন বলেছেন, "তিন-চারদিনের মধ্যে আমি দেশে ফিরে যাবো। জুনে সাফ চ্যাম্পিয়নশিপ আছে, তার আগে আমাকে আবার ডাকবে বলেছে বাফুফে। ফেব্র"য়ারি-মার্চের দিকে ডাকবে বলেছে।" কিন্তু মালুর গলায় অন্য সুর, "নতুন চুক্তির কথা এখন কী করে বলবো ? তবে পথটা খোলা রইলো আমাদের সামনে।"
এখন আর জাতীয় দলের কোনো খেলা নেই। আগামী জুনে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে সৈয়দ নাঈমুদ্দিনকে আবার ডাকা হবে কিংবা চুক্তি হবে কিনা তা স্পষ্ট করে বলছেন না বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাই কয়েকজকন ফুটবলারের আশংকা এখন কোচকে ছুটিতে পাঠিয়ে ডিসেম্বরের শেষদিকে গুডবাই জানিয়ে দেওয়ার কৌশল নিয়েছেন বাফুফে-কর্তারা। এটা মিডিয়ার সামলোচনার হাত থেকে রেহাই পাওয়ারও একটা কৌশল।
আবার ফেব্র"য়ারি-মার্চ পর্যন্ত এই কমিটি যে বাফুফের ক্ষমতায় থাকতে পারবে এমন গ্যারান্টিও নেই। কারণ তাদের প্রতিশ্র"ত বাফুফে নির্বাচনের বাকি আর ২ মাস (৭০ দিনের মধ্যে নির্বাচনের প্রতিশ্র"তি)। সুতরাং তাদের মৌখিক আশ্বাসের মূল্য কী ?
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24