২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনরির সাথে ৫ কোটি পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আর্সেনাল

ইংলিশ ক্লাব আর্সেনালের ভাইস--চেয়ারম্যান ডেভিড ডিন বলেছেন, আর্সেনালের অধিনায়ক ও ফরাসি স্ট্রাইকার থিয়েরি হেনরির সাথে নতুন চার বছরের চুক্তি করার আগে তাকে ৫ কোটি পাউন্ডের বিনিময়ে বিক্রির দু’টি প্রস্তব ফিরিয়ে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 02:04 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

আর্সেনালের সাথে নতুন চুক্তি করার ফলে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে ফ্রান্সের জাতীয় দলের সতীর্থ জিনাদিন জিদানের স্থলে হেনরির যোগদানের সম্ভবনা দূরীভূত হল। জিনাদিন জিদান ৪ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগদান করেন।

ডিন বলেন, “স্প্যানিশ ক্লাবগুলো কাছ থেকে পাওয়া দু’টি রেকর্ড পরিমান প্রস্তাব আমরা ফিরিয়ে দিয়েছি। আমাদের ভাষ্য পরিষ্কার। হেনরি বিক্রির জন্য নয়। আমি মনেকরি হেনরি এ কথা শুনেছেন।

তিনি আরও বলেন, “বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ ক্লাবে গেলে তিনি রাজপুত্রের মত থাকবেন। কিন্তু তিনি যে রাজা তা তিনি জানেন।”