২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৭ চ্যালেঞ্জ সিরিজের তিন দলের জন্য ৪২ ক্রিকেটার

আসন্ন অনুর্ধ্ব ১৭ চ্যালেঞ্জ সিরিজের তিনটি দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ৪২ জন ক্রিকেটার মনোনীত করেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৫ এপ্রিল থেকে শুরু হবে চ্যালেঞ্জ সিরিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

লাল, সবুজ এবং নীল নামে তিনটি দলের প্রত্যেকটিতে ১৪ ক্রিকেটার রয়েছেন। দলগুলো ডাবল লিগ ভিত্তিতে নিজেদের মধ্যে দুই দিনের ম্যাচ খেলবে।

মনোনীত ক্রিকেটারদের ৩ এপ্রিল বিকেল পাঁচটায় বিকেএসপিতে অনুর্ধ্ব ১৭ দলের প্রধান কোচ এম শহীদুল আলম রতনের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

লাল দল: শাহেদ আদনান (খুলনা), ইকবাল আহমেদ (চট্টগ্রাম), অমিত মজুমদর (খুলনা), চয়ন রাজবংশী (ঢাকা মেট্রো), আরাফাত হোসেন (খুলনা), তানভীর হায়দার (ঢাকা মেট্রো গ্রীন), জয়নুল পারভেজ (খুলনা), সানজামামুল ইসলাম (রাজশাহী), রায়হান আনাস (ঢাকা বিভাগ), রেদোয়ানুল হাসান (খুলনা), রুম্মান ইসলাম (রাজশাহী), আরমান বাদশা (ঢাকা মেট্রো গ্রীন), এম মানিক (বরিশাল) এবং হামিদুল ইসলাম (রাজশাহী), জাফরুল এহসান (কোচ)।

সবুজ দল: নাদিমুদ্দিন মিন্টু (ঢাকা মেট্রো গ্রীন), পলাশ চন্দ্র (সিলেট), আলী হোসেন (ঢাকা মেট্রো গ্রীন), অর্পন শিকদার (ঢাকা বিভিাগ), বিরাজ চন্দ্র দে (ঢাকা বিভাগ), মিঠুন আলী (বিকেএসপি), ইফতেখার নাঈম আবিদ (ঢাকা মেট্রো ব্লুজ), সোহাগ গাজী (বরিশাল), রাকিবুল হাসান (ঢাকা বিভাগ), মোয়াজ্জেম হোসেন (ঢাকা মেট্রো গ্রীন), ফকরুল ইসলাম (চট্টগ্রাম), শাফায়াত হোসেন (ঢাকা বিভাগ), সাইদুর রহমান (সিলেট) এবং জাবিদ হোসেন (ঢাকা মেট্রো গ্রীন), মিজানুর রহমান বাবুল (কোচ)।

নীল দল: একরামুল হোসেন (ঢাকা মেট্রো ব্লুজ), আশরাফ আজিজ (বিকেএসপি), মাহমুদুল হাসান লিমন (বিকেএসপি), নাসির হোসেন (রাজশাহী), সঞ্জীব দাশ (ঢাকা মেট্রো গ্রীন), আরিফুল হক (রাজশাহী), ইসলামুল আহসান (বরিশাল), এম আকাশ (ঢাকা মেট্রো গ্রীন), এম এ সানী (ঢাকা মেট্রো ব্লুজ), তাপস ঘোষ (ঢাকা মেট্রো গ্রীন), মুক্তার আলী (রাজশাহী), অনিন্দ্য দাশ (ঢাকা মেট্রো ব্লুজ), নিয়াজ মোরশেদ (খুলনা) এবং ইমরানুল বারী (চট্টগ্রাম), মোকলেসুর রহমান বাবলু (কোচ)।