২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার ওয়ান ডে দল ঘোষণা, ফিরেছেন ওয়াটসন ও জনসন

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ওয়ান ডে ক্রিকেট দলে ফিরেছেন ফাস্ট বোলার শেন ওয়াটসন ও মিশেল জনসন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে কাঁধে আঘাত পাওয়ার কারণে শেন ওয়াটসনের অস্ত্রোপচার করার পর গত মাসে তিনি কুইন্সল্যান্ডে ফেরেন।

২৬ শে ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠেয় পাঁচটি ওয়ান ডে ম্যাচের জন্য সতীর্থ জেমস হোপের বদলে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন ওয়াটসন।

তাছাড়া ১৪ সদস্যের ওয়ান ডে দলে ফিরেছেন ফাস্ট বোলার মিশেল জনসন। তবে ভিবি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে সুযোগ পাওয়া ব্রেট ডোরি দল থেকে বাদ পড়েছেন।

গত বছরের ডিসেম্বর মাসে চ্যাপেল-হ্যাডেল সিরিজে শেষবার খেলেছিলেন পেসার মিশেল জনসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচেও অস্ট্রেলিয়ার পক্ষেও তিনি মাঠে নামেন।

অস্ট্রেলিয়া দল : রিকি পন্টিং (অধিনায়ক), এডাম গিলক্রিস্ট (উইকেটকিপার), সিমন কার্টিচ, ডেমিয়েন মার্টিন, এন্ড্রু সাইমন্ড, মাইকেল ক্লার্ক, মাইকেল হোসি, শেন ওয়াটসন, ব্রাড হগ, ব্রেট লী, নাথান ব্রাকেন, স্টুয়াট ক্লার্ক, মিক লুইস, মিশেল জনসন।