ভারতীয় পেসার শ্রীশান্তকে জরিমানা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় পেসার শানতাকুমারান শ্রীশান্তের অখেলোয়ারাচিত আচরণে দায়ে তার ম্যাচ ফি’র ত্রিশ শতাংশ কেটে নেয়া হয়েছে সোমবার। তিনি এক ম্যাচে একই অভিযোগে দু’ দুবার দোষী সাব্যস্ত হয়েছেন।
তিন টেস্ট-ম্যাচ সিরিজে ভারত প্রথম টেস্টে ১২৩ রানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১-০-তে এগিয়ে গেছে।
শ্রীশান্তের ম্যাচ ফি’র বিশ শতাংশ কেটে নেয়ার কারণ হিসাবে দেখানো হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে হাসিম আমলাকে আউট করার পর তার দিকে তেড়ে যান যেটা ছিল অখেলোয়াড়োচিত।
আইসিসি ম্যাচ রেফারি রোশান মাহানামা এক বিবৃতিতে বলেন,“ আমরা চায় খেলোয়াররা মাঠে তাদের আবেগ নিয়ন্ত্রণ করুক, কেননা খেলোয়াড়দের মনে রাখতে হবে তারা দর্শকের কাছে রোল মডেল।”
শ্রীশান্ত তার আচরণ দিয়ে বিদায়ী ব্যাটসম্যানের প্রতি অসৌজন্যতা প্রকাশ করেছেন এবং নিজে তার দোষ স্বীকার করেছেন যা অবশ্যই তার ভাল দিক”– বলেছেন মাহানামা।
ভারতীয় পেসারকে তার ম্যাচ ফি’র দশ শতাংশ কেটে নেয়ার কারণ হিসাবে দেখানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর লোগো পলিসি ভঙ্গ করার অপরাধ।
“পলিসি অনুযায়ী প্লেয়িং শার্টের নিচে পরিহিত সকল পোশাক...সাদা হতে হবে।”
শ্রীশান্ত পলিসি অমান্য করে ব্যাটিং করার সময় প্লেয়িং শার্টের নিচে কালো পোশাক পড়েছিলেন এবং পরেরদিন তার প্লেয়িং শার্টের নিচে সাদা পোশাকে বানিজ্যিক লোগো দেখা গেছে।
