ওয়েস্ট ইন্ডিজ ১৮/২
চতুর্থ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। খুব ভালো করতে পারেনি আব্দুর রাজ্জাকের অধিনায়কত্বে নামা দলটি।
৪৯.৫ ওভারে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে গেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন ওপেনার ইয়াসির হামিদ। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ড্যারেন পাওয়েল। ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
এ মুহুর্তে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ১৮ রান। উইকেট দুটো পেয়েছেন রানা নাভিদ।
