২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তত লারা

আহমেদাবাদে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস টফ্রির ‘এ’ গ্র“পের খেলায় ভারতের বিরুদ্ধে খেলতে নামার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ব্রায়ান লারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 03:58 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ওয়েস্ট ইন্ডিজের কোচ বেনেট কিং সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি লারা ওই ম্যাচে খেলতে নামতে পারবেন।’

বাঁহাতি এই ব্যাটসম্যান গত সপ্তাহে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে পিঠে চোট পান। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় ১০ রানে। রুনাকো মর্টনকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ১৩৭ রান তোলার পথে ম্যাচে লারার সংগ্রহ ছিল ৭১ রান।