রফিক ও আশরাফুল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা খেলোয়াড়
মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলকে শুক্রবার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এসএ মহসীন পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাদেরকে যথাক্রমে ২০০৩ ও ২০০৪ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এই পুরস্কার দেওয়া হল।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক ফুটবলার ও পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া মোট ২০জন খেলোয়ার, সংগঠক এবং কর্মকর্তাদের ২০০৩ ও ২০০৪ সালে স্ব স্ব ক্ষেত্রে তাদের নৈপুণ্যের জন্যে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ২০০৪ সালে ১২টি পুরস্কার দেওয়া হয়।
হাবিবুল বাশার সুমন (ক্রিকেট), মতিউর মুন্না (ফুটবল), আবুল হাশেম (প্রশিক্ষক), মাহবুবুর রহমান (আম্পায়ার), শাহীন মাহমুদ (সংগঠক), ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (পৃষ্ঠপোষক) এবং চেস্ ফেডারেশনকে (সক্রিয় সংগঠন) হিসেবে ২০০৩ সালের জন্য পুরস্কৃত করা হয়।
খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), রুবেল রানা (সাতার), ফৌজিয়া হুদা জুঁই (দৌড়), জাহিদ হোসেন (হকি), বিদ্যুৎ কুমার রায় (ভারোত্তলন), শারমিন আক্তার (শুটিং), শফিকুল ইসলাম মানিক (প্রশিক্ষক), আক্তারুদ্দীন শাহীন (আম্পায়ার), লোটাস কামাল (সংগঠক), পারটেক্স গ্র“প (পৃষ্ঠপোষক) এবং নড়াইল স্পোর্টস্ অ্যাসোসিয়েশনকে (সক্রিয় সংগঠন) পুরস্কৃত করা হয়।
এছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্যে আবাহনী লিমিটেডের পরিচালক কাজী শাহেদ আহমেদ এবং নারায়ণগঞ্জের সংগঠক দুলু আফেন্দীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক খেলোয়ার, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
