২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ লিগে ম্যানইউ-লিভারপুল ড্র, নিউ ক্যাসেলের পক্ষে ওয়েনের গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 11:11 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এদিকে তারকা ফুটবলার মাইকেল ওয়েন নিউক্যাসেলের পক্ষে গেল পেয়েছেন। নিউ ক্যাসেল ব্ল্যাক বার্ন রোভারসকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।

দ্বিতীয়ার্ধের গোলে নিউ ক্যাসেল এ মৌসুমের প্রথম জয় পায়। আর ওয়েনও তার নতুন ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলে প্রথম গোলের সন্ধান পান।

অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক রুড ভ্যান নিলস্টলরয় ম্যাচের সেরা সুযোগ কাজে লাগাতে না পারায় লিভারপুলের সাথে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

এটি লিভারপুলের তৃতীয় ড্র। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন চেলসির তুলনায় সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে।