রোবো কাপ হকিতে ভারতকে ১-০ গোলে হারালো স্পেন
ভারত রোববার হল্যান্ডের ওয়াগনার স্টেডিয়ামে আট জাতি রোবো ট্রফি হকি টুর্নামেন্টে শক্তিশালি স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে।
রোবো ট্রফি টুর্নামেন্টকে ‘মিনি হকি ওয়ার্ল্ড কাপ’ বলা হয়ে থাকে।
‘এ’ গ্রুপের ম্যাচে রোববার ভারত ও স্পেন মুখোমুখি হয়। ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় স্প্যানিশ খেলোয়াড় পোল এমিট ম্যাচের একমাত্র গোলটি করেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারত ম্যাচে ফেরার অপ্রাণ চেষ্টা করে। কিন্তু স্পেনের রক্ষণভাগ ভেদ করে গোল করতে ব্যর্থ হয় ভারত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ম্যাচের প্রথমার্ধে ভারতের খেলায় কোনও ছন্দ ছিল না। ভারতীয় গোলরক্ষক দেবাশ চৌহান বেশ কয়েকটি গোল রক্ষা করেন।
ভারত মঙ্গলবার পরবর্তী ম্যাচে জার্মানির মুখেমুখি হবে।
