এশিয়া একাদশ নির্বাচনের জন্য রোববার দুবাই যাচ্ছেন হীরা
আসন্ন আফ্রো এশিয়ান কাপের জন্য এশিয়া একাদশ চূড়ান্তকরনের উদ্দেশ্যে নির্বাচক দলের অন্যতম সদস্য শফিকুল হক হীরা রোববার দুবাই যাচ্ছেন।
এশিয়া একাদশ চুড়ান্তকরণের জন্য নির্বাচক দল ১ আগস্ট দুবাইতে বৈঠকে বসবেন। দক্ষিণ আফ্রিকায় ১৭, ২০ ও ২১ আগস্ট আফ্রো এশিয়ান কাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
