সাইক্লিং বিজয়ী আর্মস্ট্রংয়ের গৌরবোজ্জ্বল বিদায়
ল্যান্স আর্মস্ট্রং আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।
রোববার ট্যুর ডি ফ্রান্স খেতাব জয় করে টানা সাতবার এ শিরোপা জয়ের ইতিহাস সৃষ্টি করলেন। ৩৩ বছর বয়সী আমেরিকান প্রতিযোগী আর্মস্ট্রং চার মিনিট ৪০ সেকেন্ড এগিয়ে থেকে তার নিকটতম প্রতিযোগী ইতালির ইভান বাসোকে পরাজিত করেন। তৃতীয় স্থান অধিকারী জার্মানির জান আলরিচ ছয় মিনিট ২১ সেকেন্ড পিছনে ছিলেন।
আর্মস্ট্রং পূর্বেই ঘোষণা দিয়েছিলেন যে এবারের বিজয়ের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা থেকে বিদায় নেবেন। কিন্ত ২ জুলাই ট্যুর ডি ফ্রান্স প্রতিযোগিতার শুরুটা কিন্ত তার আশাব্যঞ্জক ছিল না। তার মূল প্রতিদ্বন্দ্বিকে মাত্র এক মিনিটের ব্যবধানে পেছনে ফেলতে সক্ষম হন।
করবেল এসোনেস থেকে চ্যাম্পস এলিসির দীর্ঘ ১৪৪ দশমিক পাঁচ কিলোমিটার দ্রুততম সাইকেল চালিয়ে আর্মস্ট্রং সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের মর্যাদা লাভ করেন।
