হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাগালো
সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা এবং কোচ মারিও জাগালো শনিবার হাসপাতাল ত্যাগ করেছেন। প্রায় এক মাস পেটের পীড়া উপশম এবং পাকস্থলিতে সার্জারি করার জন্য হসপিটালে থাকে।
৩ মে পাকস্তলিতে ব্যথা ও বারবার বর্মি করার কারণে ৭৩ বছর বয়সি জাগালোকে দ্রুত রিও ডি জেনিরোর সামারিতানো হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তারা তার অসুখ খুজে বের করতে হিমসিম খেয়ে যায়। পরবর্তিতে ডাক্তাররা দেখেলেন যে, তার অন্ত্রে ব্লক তৈরি হয়েছে।
১০ জুন চার ঘন্টা ধরে তার অপরেশন চলে।
১৯৭০ সালে জাগালোর কোচিংয়ে ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বর্তমানে তিনি ব্রাজিল দলের কোচ আলবার্তো পেরেইরার সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সাবেক স্টাইকার জাগালো ১৯৫৮ ও ৬২ সালে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে বিশ্ব কাপ জয়ের গৌরব অর্জন করেন। ব্রাজিল যখন ১৯৯৪ সালে আমেরিকায় বিশ্ব কাপ জয় করে তখন তিনি টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপালন করেন।
