ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ী জান্টিন হেনিন হার্ডেন
বেলজিয়ান জাস্টিন হেনিন হার্ডেন দ্বিতীয়বারের মত ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টের শিরোপা জয় করেছেন। তিনি ৬-১, ৬-১ সেটে সহজেই পরাজিত করেন ফেভারিট ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী মেরি পিয়ারসকে।
১০ম বাছাই জাস্টিন হেনিন হার্ডেনের ফোরহ্যান্ডস ও ব্যাকহ্যান্ডস শট চুরমার করে দেয় ফ্রেঞ্চ ভক্তদের আশা। হেনিন প্রথম সেট জয় করেন মাত্র ২৪ মিনিটের মধ্যে।
পিয়ারস সহজেই ভেঙ্গে পড়েন হেনিনের বিরামহীন চাপের মুখে এবং ভাইরাস জ্বর থেকে ফিরে আসা হেনিন সহজেই জয় করেন নেন সম্মানজনক ফ্রেঞ্চ ওপেন শিরোপা।
হেনিন ক্লান্তি ও ইনজুরির সাথে লড়াই করে ফাইনালে উঠেন এবং শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয় তার এই মযার্দার লড়াই। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হেনিনের আত্মসংযম তার শক্তি আরও বৃদ্ধি করে। ফ্রেঞ্চ দর্শকরা যেন মুহূর্তের মধ্যে বাক স্বাধীনতা হারিয়ে ফেলে তাদের পছন্দের খেলোয়াড়কে পরাজিত হতে দেখে।
৩০বছর বয়সি পিয়ারস পাঁচ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে উঠেছেন। তিনি হেনিনের মুখেমোখি হয়ে হারিয়ে ফেলেন সকল আত্মবিশ্বাস।
ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ান সামনে উইম্বিলডন টুর্নামেন্টে খেলার আগে বিশ্রামে থাকবেন।
