২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র এ্যাথলেটিকসের প্রথম দিনে বৃষ্টির বাগড়া

মিল্কভিটা ২২তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকসের প্রথম দিনেই বাগড়া দিয়েছে বৃষ্টি। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বৃষ্টির কারনে ২১টি ইভেন্টের মধ্যে অনুষ্ঠিত হয়েছে মাত্র আটটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

উদ্বোধনী দিনের ইভেন্টেগুলোর মধ্যে বালক (অনুর্ধ্ব ১৮) ১৫০০ মিটার দৌড়ে নড়াইলের আবু আব্দুল্লাহ ১ম, পাবনার জিএম বাবলু এবং বিকেএসপির স্বপন আলী যথাক্রমে ২য় ও ৩য়, বালিকা (অনুর্ধ্ব ১৮) ৮০০ মিটার দৌড়ে নওগাঁর শবনম ফেরদৌস ১ম, খুলনার জাহানারা খাতুন ২য়, বিকেএসপির মাহাই চিং ৩য়, বালক (অনুর্ধ্ব ১৮) শটপুটে রাজশাহীর আনিসুর ১ম, নোয়াখালীর ইমতিয়াজ হোসেন ২য়, নওগাঁর ময়নাল হোসেন ৩য়, বালিকা (অনুর্ধ্ব ১৫) হাই জাম্পে খুলনার দিনা ১ম, নওগাঁর কানিজ সুলতানা ২য়, পাবনার নিপা খাতুন ৩য়, বালক (অনুর্ধ্ব ১৫) লং জাম্পে নড়াইলের ইউসুফ হোসেন ১ম, লক্ষ্মীপুরের রিফাজুল ইসলাম ২য়, রাজশাহীর সরোয়ার জাহান ৩য়, বালিকা (অনুর্ধ্ব ১৫) জ্যাভলিন থ্রোতে বিকেএসপির আফসানা মিমি ১ম, কেশবপুর কলেজের প্রমীলা রানী দাশ ২য়, নড়াইলের নাজমা খানম ৩য়, বালক (অনুর্ধ্ব ১৫) ৪ x ১০০ রিলেতে কিশোরগঞ্জ ১ম, বিকেএসপি ২য়, বাগেরহাট ৩য়, এবং বালিকা (অনুর্ধ্ব ১৫) ৪ x ১০০ রিলেতে কিশোরগঞ্জ ১ম, নড়াইল ২য় ও বিকেএসপি ৩য় লাভ করে।

প্রতিযোগিতা প্রথম দিন শেষে দু’টি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ নিয়ে নড়াইল জেলা দল শীর্ষে অবস্থান করছে। দু’টি স্বর্ণ নিয়ে ২য় স্থানে রয়েছে কিশোরগঞ্জ জেলা দল।

এর আগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় মিল্কভিটার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৪৩ টি দলের ৩৯২ জন এ্যাথলেট অংশ নিচ্ছে।