অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো হেরেছে নর্থ জোন
স্ট্যান্ডার্ড চাটার্ড অনুর্ধ্ব ১৩ ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে শনিবার ওয়েস্ট জোনের কাছে ৪ উইকেটে হেরেছে নর্থ জোন।
ঢাকা বিশ্ববিদ্যালযের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নর্থ জোন ৩৯ ওভারে ১৫৩ রান করে। শামিম হাসান সর্বোচ্চ ৭৩ রান করে। ১৫৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৬ উইকেটেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট জোন।
