ইউএস ক্লে কোর্ট টেনিসের ফাইনালে অ্যান্ডি রডিক
পঞ্চমবারের মত ইউএস ক্লে র্কোট চ্যাম্পিয়ানশিপ টুর্নামেন্টের পুরুষ বিভাগের ফাইনালে উঠেছেন আমেরিকান অ্যান্ডি রডিক।
হিউস্টনে রডিক ৬ - ৪, ৬ - ২ সেটে অস্ট্রিয়ার জারগেন মেলজারকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।
ম্যাচ জিতলেও প্রচুর ঘাম ঝড়াতে হয়েছে রডিককে। শীর্ষ বাছাই রডিক প্রথম তিন গেম হেরে গেলেও দ্বিতীয় সেটে ৪ - ১ লিড নেয়ার পরই তার জয় নিশ্চিত হয়ে যায়।
দু’বার ইউএস ক্লে কোর্টের শিরোপা জয়ী রডিক ফাইনালে সেবাসটিয়ান গ্রসজাঁর মুখোমুখি হবেন। গ্রসজাঁ ৬ - ১, ৭ - ৬ সেটে নিকোলাস লাপেনটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন।
