২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ডেভিড শেফার্ড আর নেই

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ডেভিড শেফার্ড আর বেঁচে নেই। ৫ মার্চ, শনিবার রাতে তিনি লিভারপুলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে শেফার্ড ক্যানসারে ভূগছিলেন। ৭৬ তম জন্মদিনের মাত্র একদিন আগে তিনি মারা গেলেন। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 03:12 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ধর্মযাজক ডেভিড শেফার্ড ইংল্যাান্ডে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন, মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ড জাতীয় দলে তাঁর অভিষেক হয়েছিল। 

১৯৫০ থেকে ১৯৬৩ পর্যন্ত শেফার্ড ২২ টি টেস্টে অংশ নিয়েছিলেন এবং ২ বছর ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন। তার মোট রান ১১৭২ এবং  গড় রান ৩৭। শেফার্ড ৩ টি শতক ও ৬টি অর্ধশতক করেছিলেন। 

১৯৫৩ সালে অস্ট্রেলিয়া সফর করেন তিনি এবং সে বছর সেরা ৫ ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছিলেন। ক্রিকেট ছাড়ার পর ১৯৭৫ থেকে ১৯৯৭ পর্যন্ত ২২ বছর তিনি লিভারপুল চার্চের ধর্মযাজক ছিলেন।

শনিবার শেফার্ডের মৃত্যুর পর ইংল্যান্ড ক্রিকেট দলে নেমে আসে শোকের ছায়া। রোববার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ক্যাথির্ডাল গীর্জায়।