২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় উশুতে সেরা সেনাবাহিনী ও আনসার

জাতীয় উশুর দুই বিভাগে লড়াইটা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসারের মধ্যে। পুরুষ বিভাগে আনসারকে পেছনে ফেলে সেরা হয়েছে সেনাবাহিনী। নারী বিভাগে আধিপত্য করে সেনাবাহিনীকে টপকে সেরা হয়েছে আনসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 08:41 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হওয়া এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৭টি করে সোনা, রুপা ও ব্রোঞ্জসহ ২১টি পদক নিয়ে দলগত সেরা হয় সেনাবাহিনী। ৬টি সোনা ও ৪টি করে রুপা ও ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয় আনসার।

মেয়েদের বিভাগে ১১টি সোনা, ৭টি রুপা ও একটি ব্রোঞ্জসহ ১৯টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। রানার্সআপ হওয়া সেনাবাহিনীর অ্যাথলেটরা জিতেছে ৯টি সোনা, ৮টি রুপা ও ৩টি ব্রোঞ্জসহ ২০টি পদক।

বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের এবারের আসরে চারটি সার্ভিসেস দলসহ ৩০টি জেলা ক্রীড়া সংস্থার মোট ৪১৮ জন খেলোয়াড় সানদা ও তাউলু ইভেন্টে অংশ নেন।