২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

আনা নাসরীন

আনা নাসরীন

একাধারে লেখক, গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। ২০১৬ সালে ‘বিডিনিউজ২৪ ব্লগে’ প্রকাশের মধ্য দিয়ে তার নিয়মিত লেখালেখির প্রকাশ্য যাত্রা শুরু। পরবর্তীতে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে তার অনেক প্রবন্ধ ও বিশ্লেষণাত্মক লেখা প্রকাশিত হয়েছে। রাষ্ট্র ও ক্ষমতা, সামাজিক ন্যায়বিচার, গণমাধ্যম ও জনবয়ান, নারী অধিকার এবং সংস্কৃতি—তার চিন্তাশীল লেখার প্রধান ক্ষেত্র। লেখালেখির পাশাপাশি তিনি গান, চলচ্চিত্র ও ভিজ্যুয়াল মাধ্যমে সক্রিয়। তার আলোচিত গানগুলোর মধ্যে রয়েছে—‘হেই হেহে নেতা’, ‘রামপাল থেকে দস্যু হটাও, সুন্দরবন বাঁচাও’, ‘চুপ’, ‘হায়রে সাধের স্বাধীনতা!’ ও ‘মেয়েবেলা’। তিনি ‘পাপপুণ্য’ ও ‘মা’ চলচ্চিত্রে গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ‘সীমান্ত পেরিয়ে’ চলচ্চিত্রে তার কণ্ঠ, অভিনয় ও সংগীত নির্দেশনার পাশাপাশি মেরিল-প্রথম আলো আয়োজিত ‘ঘটমান বর্তমান’-এ অভিনয় প্রশংসিত হয়েছে। পেশাগত জীবনে বিজ্ঞাপনী সংস্থা ও টেলিভিশন ফিকশনে চিত্রনাট্যকার হিসেবেও তিনি কাজ করছেন। অন্তর্মুখিতা ও একাকীত্বকে কল্পনার স্বাধীন পরিসর মনে করা এই রূপকার কোনো বাস্তবতাকে প্রশ্নহীনভাবে গ্রহণ না করে তার অসঙ্গতি উন্মোচন করতে ভালোবাসেন। চলচ্চিত্র, সংগীত কিংবা পেইন্টিং—যেকোনো মাধ্যমেই তিনি পুনরাবৃত্তিক বাস্তবের বাইরে গিয়ে নতুন এক সম্ভাব্য পৃথিবীর খোঁজে ব্রত। তার সৃষ্টির মূলে রয়েছে মানুষ, পূর্ণ স্বাধীনতা এবং একটি ভিন্নধর্মী সুন্দর পৃথিবী নির্মাণের তীব্র আকাঙ্ক্ষা। ইমেইল: aananasrin@gmail.com