জাতীয় উশুতে দুই বিভাগে সেনাবাহিনী সেরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে নারী-পুরুষ দুই বিভাগেই সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শহীদ এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শনিবার শেষ দিনের খেলা শেষে পুরুষ বিভাগে সেনাবাহিনী জিতেছে ৫টি সোনা, ৩টি রুপা ও ১ টি ব্রোঞ্জ মিলিয়ে ৯টি পদক। রানার্সআপ আনসার পেয়েছে ৪টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ।
প্রতিযোগিতার তাউলু ইভেন্টে বিকেএসপি, সার্ভিসেস ও জেলা মিলিয়ে মোট ১৪টি দলের ২০০ জন পুরুষ ও নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন।
