২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ছিটকে গেলেন আয়ারল্যান্ডের আরও ৫ ফুটবলার

উয়েফা নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। দল থেকে ছিটকে গেছেন তাদের পাঁচ ফুটবলার। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 07:26 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। গত সোমবার তার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসার পর শুক্রবার পজিটিভ আসে। অন্য চার জন তার সংস্পর্শে এসেছিলেন।

কোভিড-১৯ ইস্যুতে আগেই দল থেকে ছিটকে গেছেন অ্যারন কনোলি ও অ্যাডাম ইডাহ। গত বৃহস্পতিবার ২০২০ ইউরো বাছাইয়ের প্লে-অফে স্লোভাকিয়ার বিপক্ষে খেলার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দলের একজন সাপোর্ট স্টাফের সংস্পর্শে আসায় ম্যাচের আগ মুহূর্তে তারা দল থেকে ছিটকে যান।

নেশন্স লিগে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাতটায় ডাবলিনে ওয়েলসের মুখোমুখি হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। প্রতিযোগিতাটিতে আগামী বুধবার তারা খেলবে ফিনল্যান্ডের মাঠে।