২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশমের কাছে জার্মানি বিশ্বের সেরা দল

সেমি-ফাইনালের প্রতিপক্ষ জার্মানি বিশ্বের সেরা দল বলে মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 09:48 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

মার্সেইতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শেষ চারের ম্যাচটি।

বোর্দোতে গত শনিবার উত্তেজনা ছড়ানো টাইব্রেকারে ইতালিকে ৬-৫ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠে জার্মানি। আর আইসল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে স্বাগতিক ফ্রান্স শেষ চার নিশ্চিত করে তার পরের দিন।

আইসল্যান্ডকে হারানোর পর দেশম বলেন, “আমি ইওয়াখিম লুভকে (জার্মানির কোচ) কোনো চাপ দেব না। সে খুব শান্ত আর নিরুদ্বেগ মানুষ। জার্মানি ইউরোপ আর বিশ্বের সেরা দল।”

“এটা সহজ হবে না। আমরা সর্বস্ব দিয়ে খেলব। বাস্তবতা হচ্ছে আমরা যে ফ্রান্সে খেলছি এটা দারুণ। সব কিছুই সম্ভব।”

গ্রুপ পর্বের তিন ম্যাচসহ এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলেছে ফ্রান্স। জার্মানির বিপক্ষে ম্যাচটি এর চেয়ে আলাদা হবে বলেই মনে করেন দেশম।

“এই পর্যন্ত আমাদের বেশিরভাগ প্রতিপক্ষই রক্ষণ করতে চেষ্টা করেছে। আমি জানি যে জার্মানির বিপক্ষে এটা ঘটবে না। আমরা তাদের যত রক্ষণ করাতে পারব ততই ভালো হতে পারে।”