২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাজিলকে সাফল্য এনে দিতে পারবেন তিতে’

নতুন কোচ তিতে ব্রাজিলকে সাফল্য এনে দিতে পারবেন বলে বিশ্বাস করেন দেশটির সাবেক খেলোয়াড় জুলিও বাপতিস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 08:00 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত সোমবার তিতেকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায়।

সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জেতানো ৫৫ বছর বয়সী তিতের আপাতত লক্ষ্য রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব পার হওয়া।

রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বাপতিস্তা বলেন, “এটা নতুন অভিজ্ঞতা। করিন্থিয়ান্সের হয়ে অনেক কিছু জেতা একজন কোচ তিনি। আমি মনে করি, এটা এমন কিছু যা ব্রাজিলের জন্য অনেক সুফল আনতে পারে।”

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা দলটি প্লে-অফ খেলার সুযোগ পাবে।

আগামী সেপ্টেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলের ডাগ আউটে থাকবেন তিতে।

ব্রাজিল কোপা আমেরিকা থেকে বাদ পড়ার দুই দিন পর দেশটির জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে সিবিএফ।