২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের বিপক্ষে অনিশ্চিত মদ্রিচ

কুঁচকির চোটের কারণে স্পেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে হয়তো খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 10:14 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

শুক্রবার সাঁতে ইচেনায় চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলের নাটকীয় ড্র ম্যাচের ৬২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মদ্রিচ। পরে শনিবার দলের চিকিৎসক বরিস নেমেচ রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারকে ঘিরে অনিশ্চয়তার কথা জানান।

“আগামী কয়েক দিন সে পুরো মাত্রার চেয়ে কম অনুশীলন করবে। স্পেনের বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুবই কম।”

আগামী মঙ্গলবার ফ্রান্সের বোর্দোয় বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেক রিপাবলিক, তুরস্কের পয়েন্ট ০।