২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভেলপমেন্ট কাপ ফুটবলে সেরা রংপুর

ঢাকা বিভাগকে টাইব্রেকারে হারিয়ে ডেভেলপমেন্ট কাপ অনুর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 11:02 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে জেতে রংপুর বিভাগ।

ডেভেলপমেন্ট কাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম বিভাগ। এবার দলটি সেমি-ফাইনাল থেকে ছিটকে যায়।

এ আসরের সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ ঢাকা বিভাগের সেহাব।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।