২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের ভোটে আবারও বর্ষসেরা ইব্রাহিমোভিচ

খেলোয়াড়দের ভোটে আরও একবার ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন পিএসজির ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 07:42 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

গত চার বছরে এই নিয়ে তৃতীয়বার পুরস্কারটি জিতলেন সুইডেনের এই ফরোয়ার্ড। 
 
পিএসজিকে টানা চতুর্থবারের মতো ফরাসি লিগ ওয়ানের শিরোপা জেতাতে বড় অবদান রাখেন ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ।
 
চলতি মৌসুমে ৩৫ গোল নিয়ে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ প্রথম খেলোয়াড় হিসেবে পুরস্কারটি তিনবার জেতার নজির গড়লেন। এর আগে ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা হয়েছিলেন তিনি। 
 
বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ আছে চলতি মৌসুম পর্যন্ত। 
 
ইব্রাহিমোভিচ ও আনহেল দি মারিয়াসহ ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা দলে জায়গা হয়েছে পিএসজির আট খেলোয়াড়ের। আর তাদের শিরোপা এনে দেওয়া লরাঁ ব্লাঁ জেতেন বর্ষসেরা কোচের পুরস্কার।