২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটকে পড়া নিয়ে কোনো ভাবনাই নেই জিদানের

ভলফসবুর্গের মাঠে দুই গোলের ব্যবধানে হেরে যাওয়ায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকেই ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের। তবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া নিয়ে ভাবছেনই না জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 04:25 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মঙ্গলবার রাতে ঘরের মাঠে হতে যাওয়া ফিরতি পর্বে প্রয়োজনীয় ব্যবধানে জিতে শেষ চারে উঠতে দারুণ আত্মবিশ্বাসী রিয়াল কোচ। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম লেগে জার্মান ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরে যাওয়ায় রিয়ালের টানা ষষ্ঠবারের মতো ইউরোপ সেরার লড়াইয়ের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা হুমকির মুখে। লক্ষ্য পূরণে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হবে রিয়ালকে। প্রতিপক্ষ একটি গোল দিয়ে দিলে ইউরোপের সফলতম ক্লাবটির জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তবে তাতে ভীত হওয়ার কোনো কারণ দেখছেন না জিদান।

“আমি চিন্তিত নই। আমাদের শান্ত থাকতে হবে এবং মনে করতে হবে, কাজটা আমাদের হাতেই আছে। আপনাকে সবসময়ই ইতিবাচক হতে হবে। এমন চ্যালেঞ্জ আমি ভালোবাসি। কঠিন কাজের মুখোমুখি হওয়া ভালো।”

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে জিদান আরও বলেন, “মাদ্রিদ কখনোই ছিটকে পড়তে প্রস্তুত নয়। মাদ্রিদ সবসময় পরের ধাপে ওঠার চিন্তা করে। আমরা সবসময় আরও বেশি চাই। আর এ কারণেই এই ক্লাব এত বেশি ইউরোপিয়ান কাপ জিতেছে।”

পুরনো খবর:

জিততে হলে ‘মাথা খাটাতে’ হবে রোনালদোদের
ভলফসবুর্গের বিপক্ষে রিয়ালের যুদ্ধের প্রস্তুতি
সমর্থকদের ‘জাদুকরী’ রাতের প্রতিশ্রুতি রোনালদোর