২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের ‘জাদুকরী’ রাতের প্রতিশ্রুতি রোনালদোর

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে থাকলেও ভলফসবুর্গের বিপক্ষে ফিরতি লেগে সমর্থকদের ‘জাদুকরী’ রাতের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 02:53 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে হতে যাওয়া এ ম্যাচে প্রয়োজনীয় তিন গোলের ব্যবধানে জিতে শেষ চারে উঠতে দারুণ আত্মবিশ্বাসী এই রিয়াল মাদ্রিদ তারকা।

গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরে যায় রিয়াল। অমন অঘটনের পরও ইউরোপ সেরার লড়াইয়ে টানা ষষ্ঠবারের মতো শেষ চারে উঠতে আত্মবিশ্বাসের কমতি নেই রোনালদোর।

“আশা করি, এটা একটা জাদুকরী রাত হবে এবং আমি খুবই উত্তেজিত। দল আত্মবিশ্বাসী, কোচের বিশ্বাস আছে এবং সমর্থকদেরও বিশ্বাস রাখতে হবে। মঙ্গলবার রাতটা জাদুকরী হতেই হবে।”

বাঁচা-মরার লড়াইয়ে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়ে ক্লাবের ওয়েবসাইটে রোনালদো আরও বলেন, “ভালো খেলে আমরা জিততে পারি। মাঠে ১১ জন, বেঞ্চে আরও অনেক খেলোয়াড় এবং ৮০ হাজার মানুষ, দলকে সমর্থনের জন্য স্টেডিয়াম ভরা দেখতে চাই।”

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে রিয়াল-ভলফসবুর্গের গুরুত্বপূর্ণ ম্যাচটি।

পুরনো খবর:

জিততে হলে ‘মাথা খাটাতে’ হবে রোনালদোদের
ভলফসবুর্গের বিপক্ষে রিয়ালের যুদ্ধের প্রস্তুতি