২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি ম্যাচের জন্য ‘ফিট’ আগুয়েরো

ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন সের্হিও আগুয়েরো। তবে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ক্লাবটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 08:33 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

নিজেদের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে পিছিয়ে পড়া সিটিকে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান আগুয়েরো। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় খোঁড়াচ্ছিলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

আগুয়েরোর চোট নিয়ে পেল্লেগ্রিনি বলেন, “মঙ্গলবারের জন্য এটা কোনো সমস্যা নয়।”

পিএসজির বিপক্ষে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি আগামী মঙ্গলবার খেলবে সিটি। ফ্রান্স থেকে প্রথম পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র করে ফিরেছিল তারা।